,

ট্রেনের বগি লাইনচ্যুত, ১৫০ খেলোয়াড় অল্পের জন্য রক্ষা পেলেন

news-image

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে বুধবার রাত ৯টা ৫০মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ট্রেনের পরিচালক এবি সিদ্দিক। জানা গেছে, ট্রেনটিতে ১৫০ জন খেলোয়াড় ও ২০ জন কর্মকর্তা ছিলেন। তবে অল্পের জন্য তারা রক্ষা পেয়েছেন।

এবি সিদ্দিক জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের তিনটি বগি গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে লাইনচ্যুত হয়। ট্রেনটি স্টেশনে প্রবেশ পথে ইঞ্জিন ও একটি বগি পরের তিনটি বগি লাইনচ্যুত হয়।

ট্রেনের যাত্রী মাদারগঞ্জের ঝারকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আক্কাছ আলী জানান, ট্রেনটি ময়মনসিংহ জংশন থেকে রাত ৯টা ৩০মিনিটের দিকে ছেড়ে আসে। আউটার সিগন্যালে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। ছাড়ার এক/দু মিনিটের মধ্যেই বিকট শব্দে লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, ট্রেনটিতে প্রায় ১৫০ জন খেলোয়াড় ও ২০জন কর্মকর্তা ছিলেন। ৪৯তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি সমিতির শীতকালীন প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের খেলা অংশ নিতে তারা কুমিল্লার উদ্দেশে যাচ্ছিলেন। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে তারা সবাই নিরাপদে আছেন।

গৌরীপুর স্টেশনের মাস্টার আব্দুর রশিদ যুগান্তরকে জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে যুগান্তরকে জানান, ট্রেন লাইনচ্যুতের ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা