,

ওয়ার্কশপ ও গ্যারেজ মালিকরা পেলেন ফাস্ট এইড কিট

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ  : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৬ জন ওয়ার্কসপ ও গ্যারেজ মালিককে ফাস্ট এইড কিট ও অন্যান্য সেফটি সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ হলরুমে বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচীর আওতায় এসব সেফটি সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, ব্র্যাকের ফিল্ড টেকনিক্যাল অফিসার সালেহ আহমেদ মজুমদার, সাকিব আহমেদসহ উপজেলার ফেরীঘাট এলাকার ১৬ জন ওয়ার্কসপ ও গ্যারেজ মালিক উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রতিটি মানুষের জীবনই গুরুত্বপূর্ণ তাই যেকোন কাজের ক্ষেত্রেই নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখা অত্যান্ত জরুরী। তাই ওয়ার্কসপ ও গ্যারেজ মালিকগন নিজেরাও সেফটি সামগ্রী ব্যবহার করবেন পাশাপাশি অধিনস্থ কর্মচারীদেরও এসব সেফটি সামগ্রী ব্যবহারে উদ্ভুদ্ধ করবেন।

এসব সেফটি সামগ্রী পেয়ে স্থানীয় ওয়ার্কসপ ব্যবসায়ী মো. নজরুল ইসলাম জানান, আমাদের প্রতিদিন এসব সেফটি সামগ্রী ব্যবহার করা দরকার। পাশাপাশি ফাস্ট এইড কিট পেয়ে আমাদের জন্য আরো ভাল হয়েছে। তবে স্থানীয় ভিটি মালিকদের কাছে আমাদের জন্য শৌচাগার স্থাপনের জন্য জোর দাবি জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর