,

ডলি সায়ন্তনী ফিরছেন চমক নিয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ সময় বিরতির পর আবারও গানে নিয়মিত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন ‘দেখলে তোমায় লাগে ভালো’ শিরোনামের একটি গান। ইমন লিটনের কথায় এর সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গত ৬ জানুয়ারি এ ওয়ান মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ করা হয়।

এবার ডলি প্রকাশ করতে যাচ্ছেন তার পুরনো জনপ্রিয় দুটি গান। এগুলোর শিরোনাম ‘বুড়ি হইলাম তোর কারণে’ ও ‘শ্যাম তুমি লীলা বুঝ’। এরই মধ্যে নির্মিত হয়েছে গানগুলোর ভিডিও।

ডলি সায়ন্তনী বলেন, ‘হাতে অনেকগুলো গানের কাজ আছে। কয়েকটি গান রেকর্ডও করেছি। এরই মধ্যে নতুন দুটি গান প্রকাশ হয়েছে। আর চলতি মাসে প্রকাশ করবো, পুরনো একটি জনপ্রিয় গান। আবার আগামী মাসে আরেকটি পুরনো গান প্রকাশ করা হবে। এরপর আবার কয়েকটি নতুন গান। এভাবে বছরজুড়ে নিয়মিত গান প্রকাশ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি স্টেজ শো শেষ করে দেশে ফিরলাম। দেশের বাইরে থাকার কারণে নতুন গানে কণ্ঠ দিতে পারিনি। আর পুরনো গান দুটি মুক্তির আগে, ছোট পরিসরে একটা আয়োজন করতে চাই। সেসময় নতুন গান ও অন্যান্য বিষয়ে সবার সঙ্গে আলোচনা করা হবে। চলতি বছর বেশ কিছু চমক থাকবে।’

জানা গেছে, ‘শ্যাম তুমি লীলা বুঝ’ ও ‘বুড়ি হইলাম তোর কারণে’ গান দুটি নতুন করে সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার, গিটারিস্ট এমিল ও ডলির গানের দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর