,

২৩ জানুয়ারি মিয়ানমারের বিরুদ্ধে মামলার অন্তর্বর্তী আদেশ

news-image

অনলাইন ডেস্ক : রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার অন্তর্বর্তীকালীন আদেশ দিতে যাচ্ছে নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আগামী ২৩ জানুয়ারি এ আদেশ দেবেন তারা।

মার্কিন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সোমবার গাম্বিয়ার বিচারবিষয়ক মন্ত্রণালয়ের টুইটারে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

গত বছরের ১১ নভেম্বর রোহিঙ্গা গণহত্যা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারবিষয়ক মন্ত্রী আবু বকর তামবাদু।

১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার করা মামলার শুনানি হয়। এই শুনানিতে গাম্বিয়া রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ারমারের সেনাদের নির্যাতন তুলে ধরে। আর মিয়ানমার রোহিঙ্গা নির্যাতনে স্ববিরোধী সাফাই গায়।

আন্তর্জাতিক বিচার আদালতের ওই শুনানিতে বাংলাদেশের প্রতিনিধিরাও অংশ নেন।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ভয়াবহ নির্যাতন করে মিয়ানমান সেনাবাহিনী। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায়। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন, দমন-পীড়ন থেকে বাঁচতে সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর