,

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হোসাইন শরীফের ছেলে আবুল হাসিম (৩০) এবং একই ক্যাম্পের শামসুল আলমের ছেলে মোহাম্মদ আয়ুব (৪০)। তারা দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ টেকনাফের হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ (এএসপি) শাহ আলম। তিনি জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় একটি ইয়াবা চালান পাচার হচ্ছে- র‌্যাবের কাছে এমন একটি গোপন সংবাদ আসে। এই খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্রধারী ইয়াবা ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হন।

তিনি আরও জানান, পরে মাদক কারবারিরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় আবুল হাসিম ও মো. আয়ুবকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, দুটি দেশীয় অস্ত্র, পাঁচ রাউন্ড কার্তুজ ও ছয়টি কার্তুজের খোসা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভ দেব বলেন, ‘গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। তাদের শরীরে তিনটি করে গুলির আঘাত রয়েছে। আহত র‌্যাব সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর