,

আর বহিষ্কার নয় পিইসি পরীক্ষায়

news-image

নিউজ ডেস্ক : প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) শিক্ষার্থীদের বহিষ্কার সংক্রান্ত নীতিমালার সংশ্লিষ্ট বিধিটি বাতিল করা হয়েছে। আজ বুধবার বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে এ তথ্য পেশ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ আদালতের এক তলব আদেশে হাজির হন। তখন আদালত বলেন, ‘আমাদের আদেশগুলো বাস্তবায়ন করা হলে আপনাকে কোর্টে আসতে হতো না।’ পরে তার আইনজীবী শফিক মাহমুদ আদালতকে জানান, হাইকোর্ট যেসব নির্দেশনা দিয়েছে সেগুলো বাস্তবায়ন করা হয়েছে।

এ পর্যায়ে আদালত তাকে প্রশ্ন করেন, ‘শিক্ষার্থীদের বহিষ্কার সংক্রান্ত সংশ্লিষ্ট বিধিটি কি বাতিল করা হয়েছে? আমরা তো রুল ইস্যু করেছিলাম ওই বিধিটি বাতিল করার জন্য।’ এ সময় শফিক মাহমুদ কোনো সদুত্তর দিতে পারেননি।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, সংশ্লিষ্ট বিধিটি মন্ত্রণালয় বাতিল করেছে। এরপরই হাইকোর্ট মামলার বাদী-বিবাদী সবাইকে ধন্যবাদ জানিয়ে জারিকৃত রুলটি নিষ্পত্তি করে দেন।

এর আগে পিইসি পরীক্ষায় বহিষ্কার সংক্রান্ত বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী জামিউল হক ফয়সাল। পরে হাইকোর্ট এ সংক্রান্ত রুল জারি করে।

উল্লেখ্য, গত বছর পিইসি পরীক্ষায় সেসব শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছিলো হাইকোর্টের নির্দেশে সেসব পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। একইসঙ্গে পরীক্ষা শেষের তিন দিনের মধ্যে তাদের ফল প্রকাশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর