,

প্রথম ওয়ানডেতে ভারতকে ১০ উইকেটেকে হারাল অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে অপ্রতিরোধ্য বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল এবার সফরকারি অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না। অজিদের সামনে ব্যাটে-বলে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি স্বাগতিক ভারত।

বিরাট কোহলিদের সব পরিকল্পনা লণ্ডভণ্ড করে ২৫৬ রানের টার্গেট তাড়া করে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

দলের পক্ষে অসাধারণ ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ বিশাল জয়ে অনবদ্য ভূমিকা পালন করেন। তারা দু’জনই সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন।

১১২ বলে ১৭টি চার ও ৩টি ছক্কায় সর্বোচ্চ ১২৮ রান করেন ওয়ার্নার। আর ১১৪ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় ১১০ রান করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারী অস্ট্রেলিয়া।

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৩ রানে দেশসেরা ওপেনার রোহিত শর্মার উইকেট হারায় ভারত। দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ১২১ রানের জুটি গড়েন অন্য ওপেনার শেখর ধাওয়ান। এক উইকেটে ১৩৪ রান করা ভারত পরের ১২১ রানের ব্যবধানে হারায় ৯ উইকেট।

ফিফটির ঠিক আগে অ্যাস্টন এজের বলে বিভ্রান্ত হওয়ার আগে ৬১ বলে ৫টি চারের সাহায্যে ৪৭ রান করেন লোকেশ রাহুল।

ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া শেখর ধাওয়ান পেট কামিন্সের গতির শিকার হন। অ্যালেক্স কেরির হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৯১ বলে ৯টি চার ও এক ছক্কায় ৭৪ রান করেন ওপেনার ধাওয়ান।

১৪ বলে ১৬ রানে ফেরেন বিরাট কোহলি। ৪ রানের বেশি করতে পারেননি স্রেয়াশ আয়ার। পঞ্চম উইকেটে ৪৯ রানের জুটি গড়েন রিশব প্যান্ট ও রবিন্দ্র জাদেজা। ৩২ বলে দুই চার ও এক ছক্কায় ২৫ রান করে ফেরেন জাদেজা।

মিসেল স্টার্ক ও পেট কামিন্সদের গতির মুখে পড়ে ৪৯.১ ওভারে ২৫৫ রানে অলআউট হয় ভারত। অস্ট্রেলিয়ার হয়ে মিসেল স্টার্ক তিন, পেট কামিন্স ও রিচার্ডসন দুটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৪৯.১ ওভারে ২৫৫/১০ (ধাওয়ান ৭৪, রাহুল ৪৭, রিশব ২৮, জাদেজা ২৫; স্টার্ক ৩/৫৬)।

অস্ট্রেলিয়া: ৩৭.৪ ওভারে ২৫৮/০ (ওয়ার্নার ১২৮, অ্যারন ফিঞ্চ ১১০)।

ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর