,

পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে যেতেই চায়নি বাংলাদেশ। কিন্তু আইসিসির এফটিপি (ফিউচার ট্যুর) অনুসারে সফর নির্ধারিত হওয়ায় উপায় না পেয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ সীমিত সময়ের জন্য পাকিস্তান সফরে যেতে রাজি হয়।

মঙ্গলবার দুবাইয়ে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানরা সফর নিয়ে বৈঠকে বসেন। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি শশাঙ্ক মনোহর। আইসিসি সভাপতি দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সমস্যার সমাধান করে দেন।

সভার সিদ্ধান্ত অনুসারে, বাংলাদেশ দল জানুয়ারি, ফেব্রুয়ারি এবং এপ্রিল এই তিন মাসে তিনবার পাকিস্তান সফর করবে। প্রথম সফরে বাংলাদেশ দল লাহোরে খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

আগামী ২৪ জানুয়ারি লাহোরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে ২৫ ও ২৭ জানুয়ারি।

এরপর সফরে গিয়ে ৭-১১ ফ্রেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ দল।

তৃতীয় দফায় সফরে গিয়ে ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে আর ৫-৯ এপ্রিল করাচিতে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর