,

নির্ধারিত তারিখেই হবে ঢাকার দুই সিটি নির্বাচন

news-image

নিজস্ব প্রতিবেদক : সরস্বতী পূজার জন্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পেছানো হচ্ছে না। কমিশন নির্ধারিত তারিখেই দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্ট থেকে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ ছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতীক বরাদ্দসহ সব রকম প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে এখন আর নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।

এর আগে গত ৬ জানুয়ারি সরস্বতী পূজার সঙ্গে ঢাকা সিটি নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধর্মীয় সাংঘর্ষিক উল্লেখ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন আইনজীবী অশোক কুমার ঘোষ। গতকাল সোমবার আদালত রিটের শুনানি নিয়ে আজ মঙ্গলবার আদেশের জন্য তারিখ নির্ধারণ করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অশোক কুমার ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক।

রিট আবেদনে বলা হয়, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে তা বিতর্কিত। কারণ ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের ‘শ্রী শ্রী সরস্বতী পূজা’ অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারি নির্বাচন থাকায় ওই দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র তৈরি করা হবে। ফলে এটি ধর্মীয় সাংঘর্ষিক তারিখ বলে রিটে উল্লেখ করা হয়।

রিটে আরও বলা হয়, পঞ্চমী শেষ না হওয়া পর্যন্ত সরস্বতী প্রতিমা বিসর্জন দেওয়া যায় না। বিধায় ঢাকা সিটি করপোরেশন মেয়র নির্বাচনের তারিখ পরিবর্তন করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেওয়ার জন্য নির্দেশনা চাওয়া হলো।

গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটের জন্য ৩০ জানুয়ারি দিন ঠিক করে নির্বাচন কমিশন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা