,

হঠাৎ রাজধানীর বুকে শৈত্যপ্রবাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করেই রাজধানীর বুকে নমে এলো শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার মধ্যে যোগ হয়েছে বাতাস। এ অবস্থায় তীব্র শীতে কাঁপছে রাজধানীবাসী। আবহাওয়া অধিদফতর বলছে, কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১০০ মিটারে নেমে এসেছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক, মঙ্গলবার সারাদিন রাজধানীতে কুয়াশা পড়তে পারে। বিকেল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সকাল থেকে চাঁদর, জ্যাকেট ও মাফলার পেঁচিয়ে বিভিন্ন যানবাহনে যাচ্ছেন অফিসগামী মানুষ। এদিকে তীব্র কুয়াশায় যানবাহনের সংকটও দেখা গেছে। তাই অনেকে হেঁটেই যাচ্ছেন অফিসে। রনি হক নামে এক পথচারী জানান, ঠাণ্ডায় হাত-পা খসে যাচ্ছে। ঢাকায় এতো কুয়াশা মনে হয় দুই-তিন বছরের মধ্যে দেখিনি। আমাদের এখানেই যদি এ অবস্থা হয় তাহলে গ্রামের কী অবস্থা একবার ভাবুন!

এদিকে ঢাকায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.১ ডিগ্রী সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রী সেলসিয়াস। এ ছাড়া এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৬.৬ ডিগ্রী সেলসিয়াস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর