,

প্রচণ্ড শীতে গরুর সঙ্গে মাকে রাখল ছেলে, পুলিশ নিল ঘরে

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : প্রচণ্ড শীতের মাঝে গর্ভধারিণী মাকে গোয়ালঘরে গরুর সঙ্গে রেখে দেয় বড় ছেলে ও তার বউ। এমন ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়। আর এ খবর পেয়ে মাকে উদ্ধার করতে এগিয়ে আসেন ময়মনসিংহের অতিরিক্ত এসপি (গফরগাঁও সার্কেল) আলী হায়দার চৌধুরী।

সোমবার রাতে উপজেলার গফরগাঁও ইউপির উথুরী গ্রামে ঘটনাস্থলে গিয়ে অসহায় বৃদ্ধা হাজেরা খাতুনের পাশে দাঁড়ান পুলিশের এ কর্মকর্তা। তিনি বৃদ্ধাকে ছেলের বসতঘরে থাকার বন্দোবস্ত করেন।

স্থানীয় কাউসার জানান, সোমবার সকালে ওই বৃদ্ধাকে শীতের কাপড় দিতে যান তিনি। বৃদ্ধাকে ঘরে না পেয়ে গোয়ালঘরে গরুর সঙ্গে শুয়ে থাকতে দেখেন। ওই সময় তিনি প্রতিবাদ করলে বড় ছেলে আবদুস সাত্তার ও তার বউ রমিজা খাতুন কাউসারের ওপর ক্ষেপে যান। পরে ওই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেন তিনি। পরে অভিযোগ পেয়ে বৃদ্ধাকে উদ্ধার করেন ময়মনসিংহের অতিরিক্ত এসপি (গফরগাঁও সার্কেল) আলী হায়দার চৌধুরী।

ময়মনসিংহের অতিরিক্ত এসপি (গফরগাঁও সার্কেল) আলী হায়দার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে গিয়ে বৃদ্ধাকে গোয়ালঘর থেকে ছেলের বসতঘরে রাখেন তিনি। ছেলে আবদুস ছাত্তার ও তার বউ ভুল বুঝতে পেরেছে। মায়ের সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না বলে অঙ্গীকার করেছে তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা