,

গভীর চুমুতে পরমব্রত-রাইমা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার সিনেমার জনপ্রিয় জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন। একসঙ্গে তারা কাজ করেছেন বেশ কিছু সিনেমায়। সৃজিত মুখার্জির ‘২২ শ্রাবণ’ সিনেমায় তাদের রসায়ন এখনও দাগ কেটে আছে দর্শকমনে।

৯ বছর পর আবারও সেই জুটিকে নিয়ে হাজির হচ্ছেন সৃজিত। নির্মাণ করছেন ‘দ্বিতীয় পুরুষ’ শিরোনামের একটি সিনেমা। সম্প্রতি প্রকাশ হয়েছে এর দ্বিতীয় গান। শিরোনাম ‘আবার ফিরে এলে’। আর এই গানে চুটিয়ে রোমান্স করছেন পরমব্রত আর রাইমা। সম্পর্কের দারুণ রসায়নও ফুটে উঠেছে গানের দৃশ্যে। এই দৃশ্যে গভীর চুমুতে ডুবেছেন তারা।

এর আগে, ‘২২ শ্রাবণ’ সিনেমায় ‘যে ক’টা দিন তুমি ছিলে পাশে’ গানের দৃশ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। এবার ‘দ্বিতীয় পুরুষ’-এর এই গানে মান-অভিমান ভুলে এক হয়েছেন পরমব্রত-রাইমা।

সৃজিত মুখার্জি জানান, ‘২২ শ্রাবণ’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে, তারপর থেকেই শুরু হয়েছে ‘দ্বিতীয় পুরুষ’র কাহিনী। এখানে কলকাতা পুলিশের গোয়েন্দা অভিজিৎ পাকরাশি চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত আর অমৃতা চরিত্রে আছে রাইমা সেন। ‘দ্বিতীয় পুরুষ’ মুক্তি পাবে ২৩ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ