,

চলচ্চিত্রে মিথিলার বোন মিশৌরী

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার ছোট বোন মিশৌরী রশীদ। পুরো নাম ইফফাত রশীদ মিশৌরী। এর আগেও তিনি কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপনে। এছাড়াও তিনি কাজ করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সহকারী হিসেবে। এবার অভিনয়ে নিয়মিত হচ্ছেন তিনি-এমনটাই জানালেন মিশৌরী রশীদ।

তিনি বলেন, ‘নিজের ইচ্ছাতেই অভিনয়ে পা রাখা। পরিবার থেকেও যথেষ্ট উৎসাহ পেয়েছি। এরই মধ্যে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করা হয়েছে। বছর খানেক আগে, সুবর্ণা মুস্তাফা ম্যাডামের একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছি। সেটাই ছিল প্রথম। এরপর অভিনয়ে কিছুটা বিরতি নিই। এখন নিয়মিত কাজ করতে চাই। এরই মধ্যে কাজ শুরু করেছি।’

মিশৌরী রশীদ বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিরোনামহীন’-এ অভিনয় করছেন। ঢাকার নিউ মার্কেটে আজ এর শুটিং চলছে। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।

মিশৌরী রশীদ বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন।

এ জাতীয় আরও খবর

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ