,

এ শীতেই বিয়ের পিঁড়িতে বসছেন দেব

news-image

বিনোদন ডেস্ক : শীত মানেই যেন বিয়ের মৌসুম। আর এ শীতেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও পার্লামেন্ট সদস্য দীপক অধিকারী, চলচ্চিত্রের পর্দায় যিনি দেব হিসেবে পরিচিত।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গতকাল সোমবার রাতে দেব তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিয়ের কার্ডের ছবি পোস্ট করেন। আর এ বিয়ের কার্ড ঘিরেই তার বিয়ের গুঞ্জন জোরালো হয়।

দেবের পোস্ট করা লাল রঙের এ কার্ডের উপরের দিকে লেখা, ‘শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ’। আর বড় করে লেখা ‘শুভ বিবাহ’।

এ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিফোর এনিওয়ান লিক…(কেউ ফাঁস করার আগেই)’। তিনি আরও লেখেন, ‘আশা করি, আপনাদের আশীর্বাদ থাকবে।’

টলিউড অভিনেত্রী রুক্মিনীর সঙ্গে দেবের প্রেমের সম্পর্ক ‘ওপেন সিক্রেট’। তবুও তার ভক্তদের মনে জল্পনা, রুক্মিনীকেই বিয়ে করছেন দেব? আর টলিউডের ‘খোকাবাবু’ কবে বর সাজছেন তা নিয়েও ভক্তদের সমান আগ্রহ। এই বিয়ের কার্ডটি ঘিরে নানা মন্তব্য করছেন তারা।

এ জাতীয় আরও খবর

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ