,

মানবতাবিরোধী অপরাধ : আপিল বিভাগেও বহাল কায়সারের মৃত্যুদণ্ডের রায়

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জাতীয় পার্টির সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে সৈয়দ মোহাম্মদ কায়সারকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে সৈয়দ মোহাম্মদ কায়সার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছিলেন।

সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিলের ওপর শুনানি শেষে গত ৩ ডিসেম্বর রায় ঘোষণার জন্য ১৪ জানুয়ারি তারিখ ধার্য করেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ।

পূর্ব-ধার্যকৃত তারিখে আজ মঙ্গলবার রায় ঘোষণা করলেন আপিল বিভাগ। রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখলেন আপিল বিভাগ।

সৈয়দ মোহাম্মদ কায়সার মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় ‘কায়সার বাহিনী’ গঠন করেন । এ বাহিনীর মাধ্যমে তিনি ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে হত্যা, গণহত্যা, ধর্ষণের মতো যুদ্ধাপরাধ করেন।

তৎকালীন মুসলীম লীগ নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের জিয়াউর রহমানের আমলে বিএনপিতে যোগ দেন। হুসেইন মুহম্মদ এরশাদের সময় তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তাকে কৃষি প্রতিমন্ত্রী করেন হুসেইন মুহম্মদ এরশাদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর