,

বিদায়ের মঞ্চ সবাই পায় না : মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপের পরে বাংলাদেশের ক্রিকেটে অনেক ঘটনা ঘটে গেছে। শ্রীলংকায় ধবলধোলাই। ভারতের বিপক্ষে প্রথম টি-২০ জয়। গোলাপি বলের টেস্টে প্রবেশ। ক্রিকেটারদের আন্দোলন কিংবা সাকিবকে আইসিসির নিষেধাজ্ঞার মতো ঘটনা ঘটেছে। কিন্তু এসবের আলোচনায় মাশরাফিকে খুব একটা দেখা যায়নি। তিনি যেন আড়ালে চলে গিয়েছিলেন।

বঙ্গবন্ধু বিপিএল দিয়ে আবার আলোয় আসেন মাশরাফি। ইনজুরি আক্রান্ত পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করেছেন। সংবাদ মাধ্যমের জোরাজুরিতে অনেক জমানো অভিমানের কথাও বলেছেন। সোমবার যেমন বঙ্গবন্ধু বিপিএলের শেষ চার থেকে বিদায় নেওয়া মাশরাফি জানালেন আরও কিছু না বলা কথা।

মন খারাপের এক সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, বিসিবি বললে তিনি নেতৃত্ব ছেড়ে দেবেন। পারফরম্যান্স বিচার করে নির্বাচকরা জাতীয় দলে নিলে নেবেন, না নিলে নেই। কিন্তু খেলে যাওয়ার স্বাধীনতা তার আছে। তিনি তাই ঘরোয়া লিগে খেলে যেতে চান। অবসরের জন্য আলোক সজ্জায় সজ্জিত, ঘন ঘন ক্যামেরার ফ্লাশ পড়া মঞ্চ তার দরকার নেই।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘আমি আগামীতে ঢাকা লিগ, বিপিএল খেলব। আমার এইটুকু স্বাধীনতা নিশ্চয় আছে। বলছি না যে, আমাকে জাতীয় দলে নিতে হবে। সবার মঞ্চে দাঁড়িয়ে অবসরের সুযোগ হয় না। বাংলাদেশে অনেক খেলোয়াড় আছেন, যারা মাঠ থেকে অবসরে যাননি। একটা সময়ে ভাবতাম, মাঠ থেকে অবসর নেব। এখন মনে হচ্ছে তার প্রয়োজন নেই।’

হাবিবুল বাশার, জাভেদ ওমর কিংবা সৈয়দ রাসেল, আবদুর রাজ্জাকরা বিদায়ের মঞ্চ পাননি। মাশরাফিও মঞ্চ নিয়ে চিন্তিত নয়। বরং যতদিন উপভোগ করছেন নিজের ক্রিকেটার সত্তাকে বাঁচিয়ে রাখতে চান তিনি।

মাশরাফি বলেন, ‘আজ যারা সুপারস্টার, পাঁচ বছর পর তাদের সামনেও এরকম পরিস্থিতি আসতে পারে। এটাই জীবন। অনেকে হয়তো ভালো অবস্থায় থেকে চলে যেতে চায়। কেউ খেলাটা উপভোগ করায় খেলে যেতে চান। সেটা জাতীয় দল হোক বা অন্য কোথাও। আমি যা প্রত্যাশা করেছিলাম তাই হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর