,

মেয়রপ্রার্থী আতিক টং দোকানে চা বানিয়ে খাওয়ালেন (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনীর প্রচারণায় গিয়ে ভোটারদের চা বানিয়ে দিতে দেখা গেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামকে।

আজ সোমবার বিকেলে রাজধানীর রামপুরা, আফতাবনগর এলাকায় প্রচারণা চালাতে গিয়ে একটি টং দোকানের সামনে গিয়ে চা বানাতে বসে পড়েন তিনি।

উপস্থিত এলাকাবাসী ও মেয়রের সঙ্গে আসা সমর্থকরাও এ ঘটনায় চমকিত হন। যদিও সকলেই অনেক আগ্রহের সঙ্গে মেয়রের চা বানানো দেখেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই টং দোকানে বসে পরপর ৮ কাপ দুধ চা বানান মেয়র প্রার্থী আতিক। কয়েকজন ভোটার ও কর্মীদের সেই চা পান করতেও দেন তিনি।

টং দোকানি ইয়াসিন এ ব্যাপারে বলেন, ‘মেয়রের মতো একজন সম্মানিত ব্যক্তি আমার দোকানে বসে চা বানিয়েছেন, এতে আমি অভিভূত। তিনি ৮ কাপ চায়ের দামও দিয়েছেন।’

জানা গেছে, নিজের বানানো চা পরিবেশন করেও টং দোকানি ইয়াসিনকে ৮০০ টাকা দিয়েছেন মেয়র আতিক।

https://www.facebook.com/watch/?ref=external&v=2606029306117042

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট