,

দেশ ও জনগণের উন্নয়নই জাতীয় পার্টির চাওয়া-পাওয়া : রাঙ্গা

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চীপ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। এর মানে উন্নয়ন বিরোধী নয়। বিরোধী দলে থেকেও আমরা সংসদে দাঁড়িয়ে দেশ ও জনগণের উন্নয়নের পক্ষে কথা বলি। দেশের ইতিহাসে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির চেয়ে বেশি উন্নয়ন কোনো দল চায় নি। দেশ ও জনগণের উন্নয়নই জাতীয় পার্টির একমাত্র চাওয়া-পাওয়া।আজ সোমবার দুপুরে রংপুরের গঙ্গাচড়ায় আলমবিদিতর সাউদপাড়া ইসলামীয়া বহুমূখী আলিম মাদরাসার চারতলা ভবনের নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গা বলেন, জাতীয় পার্টির জন্মটাই উন্নয়নের জন্য। এরশাদ সাহেবের নয় বছরের শাসনামলে উন্নয়নের দেশের মানুষ এখনও ভুলতে পারেনি। একসাথে শহর গ্রামের উন্নয়ন করেছেন।’ আজ থেকে ৩৫ বছর আগে গ্রামকে শহর বানানোর পরিকল্পনা এইচ এম এরশাদ গ্রহণ করেছিলেন দাবি করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার এরশাদ সাহেবের ৩৫ বছর আগের ফর্মুলা এখন অনুসরণ করছে। গ্রাম হবে শহর, এটা ভালো উদ্যোগ। উন্নয়ন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। উন্নয়নের মহাসড়কে থেকে গঙ্গাচড়াও বদলে যাবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, রংপুর জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, কোলকোন্দ ইউপি চেয়ারম্যান সোহরাব আলী রাজু, আলমবিদিতর ইউপি চেয়ারম্যান আফতাবজ্জামান আফতাব, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী প্রমুখ। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন জাপা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট