,

রংপুর মেট্রোপলিটন পুলিশের লাইব্রেরী উদ্বোধন

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স, মিলনায়তনে পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম বিপিএম মহোদয়ের সভাপতিত্বে এ্যাজমা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা, মেট্রোপুলিশ হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মেট্রোপলিটন পুলিশ লাইব্রেরী শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মেট্রোপুলিশ হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ রক্তদান করেন। অতপর ডা. এস এম রওশন আলম, বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন বিভাগ, রংপুুর মেডিকেল কলেজ, রংপুর এ্যাজমা এর কারণ, প্রতিকার ও প্রতিরোধ নিয়ে নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এতে তিনি এ্যাজমা থেকে বাঁচার জন্য নিয়মিত স্বাস্থসম্মত জীবন যাপন ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার উপর গুরুত্ব আরোপ করেন। পরিশেষে গত মাসের মাসিক কল্যান সভায় প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী পুলিশ লাইন, রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর এর তৃতীয় তলায় পুলিশ লাইব্রেরীর শুভ উদ্বোধন করেন পুলিশ কমিশনার ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, মোঃ মহিদুল ইসলাম উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন), মোছাঃ শামিমা পারভীন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সহ মেট্রোপলিটন পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু