,

উপ-নির্বাচন : বিএনপির দাবি পুনর্নির্বাচন

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা কেন্দ্র দখলে রেখে ভয়-ভীতি দেখানোর অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। এসময় তিনি নির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচনেরও দাবি জানান।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টায় নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ নেতাকর্মীরা।

আবু সুফিয়ান বলেন, এ সরকারের আমলে কোনো নির্বাচন যে সুষ্ঠু হবে না, তা আরও একবার দেখলো জনগণ। প্রত্যেক কেন্দ্রের সামনে আওয়ামী লীগের সমর্থকরা অবস্থান নিয়ে ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে। বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের কোনো পরিবেশ না পেয়ে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানানো হয়েছে। নির্বাচনের নামে তামাশা করা হচ্ছে। ভোটের নামে মানুষের ট্যাক্সের টাকা খরচ করার কোনো মানে হয় না।

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় আবু সুফিয়ান সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা