,

১৪ সেলাই নিয়েও খেলতে নামলেন মাশরাফি

news-image

খুলনা টাইগার্সের ব্যাটসম্যান রাইলি রুশোর শটটা ডাইভ দিয়ে ধরতে গেলেন মাশরাফি। বল এতটাই জোরে হাতে লেগেছে যে, মুহূর্তেই হাত ফেটে চৌচির। রক্তাক্ত হাত নিয়ে মাঠ থেকে বের হলেন। ডাক্তাররা সেই হাতে দিলেন ১৪টি সেলাই।

বাম হাতে এতবড় ইনজুরি। ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কি ইলিমিনেটর রাউন্ডে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামতে পারবেন? এমন যখন জ্বল্পনা-কল্পনা, তখনই মাশরাফি জানিয়েছিলেন, আমি খেলবো। যেভাবেই হোক খেলবো।শেষ পর্যন্ত মাশরাফি খেলতে নামলেন। বাম হাতে ব্যান্ডেজ বেঁধে, ১৪ সেলাই নিয়েই চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহর বিপক্ষে টস করতে নামলেন মাশরাফি।

টস করার সময় সঞ্চালক যখন তার হাতের অবস্থা জিজ্ঞেস করলেন, তখন মাশরাফি বলেন, ‘আপনি যখন খেলতে নামবেন, তখন কি অবস্থা তা নিয়ে অভিযোগ করতে পারেন না এবং আজ আমি খেলতে নেমেছি, এটাই হলো শেষ কথা।’

শনিবারেই হাতের এতবড় ইনজুরিতে পড়েছিলেন মাশরাফি। সেদিন যখন তার হাতে ব্যান্ডেজ বাঁধা হচ্ছিল, তখনই জানিয়ে রাখেন, ইলিমিনেটর রাউন্ডের ম্যাচটি আমি খেলবোই। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটা বাঁচা-মরার। হারলেই বিদায়। জিতলে টিকে থাকবে ফাইনালে ওঠার লড়াইয়ে।

রোববার রাতেই ঢাকা প্লাটুনের ম্যানেজার আহসানউল্লাহ হাসান জাগো নিউজের সাথে আলাপে বলেন, ‘এখানে মাশরাফির ইচ্ছেটাই বড়। আমাকে ম্যানেজার হিসেবে বলতে বলা হলে, আমি হয়ত না করতাম; কিন্তু মাশরাফি তো মাশরাফিই। তার কথা এক পায়ে দাঁড়ানোর মতো অবস্থা হলেও বলে আমি খেলবো। কাজেই মাশরাফি খেলতে ইচ্ছুক। বলতে পারেন খেলতে মুখিয়ে আছে। একদম দৃঢ় সংকল্পবদ্ধ।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর