,

অ্যাস্টন ভিলাকে গুঁড়িয়ে দিল ম্যানসিটি

news-image

স্পোর্টস ডেস্ক : অ্যাস্টন ভিলাকে ৬-১ গোলে গুঁড়িয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ভিলার ঘরের মাঠে সিটির এমন গোল উৎসবে ক্যারিয়ারের ১২তম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন সার্জিও আগুয়েরো। প্রিমিয়ার লিগের ইতিহাসে বিদেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিকও এখন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

সিটির হয়ে আগুয়েরো ছাড়াও গোলের দেখা পেয়েছেন রিয়াদ মাহারেজ ও গ্যাব্রিয়েল জেসুস। এর মধ্যে মাহারেজের পা থেকেই এসেছে সিটির প্রথম দুই গোল। আর ব্রাজিলিয়ান স্ট্রাইকারের গোলটি এসেছে প্রথমার্ধের যোগ করা সময়ে। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন আনোয়ার এল গাজী।

এদিকে, সিটির কাছে বিধ্বস্ত হয়ে রেলিগেশন জোনে নেমে গেছে অ্যাস্টন ভিলা। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে লিভারপুলের কাছে ৬-০ গোলে হারার পর এটিই দলটির সবচেয়ে বাজে হার।

এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে এখন সিটিজেনরা। যদিও শীর্ষে থাকা লিভারপুল এখনও এক ম্যাচ কম খেলেই ১৪ পয়েন্ট এগিয়ে আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট