,

টাল আগ্নেয়গিরি ভয়ঙ্কর রূপ নিয়েছে, যেকোনও সময় বিস্ফোরণ (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম বৃহৎ ফিলিপাইনের টাল আগ্নেয়গিরি লাভা উদগিরণ শুরু করেছে। যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে। খবর বিবিসির।

এরই মধ্যে ‘আগ্নেয়গিরি সুনামি’ সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। আশপাশের বেশ কয়েকটি এলাকায় ছাই ছড়িয়ে পড়ায় বাসিন্দাদের মুখোশ পরার পরামর্শ দিয়েছে। ওই অঞ্চল থেকে প্রায় আট হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে যেকোনো সময় বিপজ্জনক বিস্ফোরণ ঘটতে পারে। এটি ফিলিপাইনের দ্বিতীয় সক্রিয়তম আগ্নেয়গিরি।
রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৫ মাইল) দক্ষিণে অবস্থিত এ আগ্নেয়গিরি থেকে সোমবার ভোরের দিকে দুর্বল লাভা প্রবাহিত হতে শুরু করে।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি এবং ভূমিকম্প বিভাগ এক বিবৃতিতে বলেছে, রাত ২টা ৪৯ থেকে ৪টা ২৮ মিনিটের মধ্যে টাল আগ্নেয়গিরি অস্থিরতা প্রকাশ করে। এ সময় চৌম্বকীয় বিস্ফোরণ ঘটে। দুর্বল লাভার বজ্রপাত এবং বিদ্যুতের ঝলক বের হতে থাকে।

টাল আগ্নেয়গিরি বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি এবং গত ৪৫০ বছরে কমপক্ষে ৩৪ বিস্ফোরণ রেকর্ড করেছে।

ভিডিও:

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর

সতর্কতার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট