,

ইসরায়েল থেকে ‘স্পাইক’ মিসাইল কিনছে যুক্তরাষ্ট্র!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল থেকে দূরপাল্লার ‘স্পাইক প্রিসিশন মিসাইল’ কিনছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এটিকে তাদের শক্তিশালী এটাক হেলিকপ্টারগুলোতে ব্যবহার করতে চায়।

ভবিষ্যতের অভিযানগুলোতে আরও সফলতা নিশ্চিতে এই আপগ্রেশনের পদক্ষেপ হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এটি কেনার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। খবর জেরুজালেম পোস্টের।

যুক্তরাষ্ট্রের এপাচি হেলিকপ্টারগুলো থেকে ১২ কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করা সম্ভব। তবে এতে সন্তুষ্ট নয় দেশটি। যুক্তরাষ্ট্র এখন হেলিকপ্টার থেকে আরও দূরের টার্গেট যেমন, শত্রু ট্যাংক, বাংকার ও সেনাদলের ওপর আঘাত হানার সক্ষমতা চায়।
এর জন্য দেশটি বেছে নিয়েছে ইসরায়েলের এই অভিনব উদ্ভাবনকে। স্পাইক হচ্ছে ইসরায়েলের পঞ্চম প্রজন্মের ইলেক্ট্রো-অপটিকাল মিসাইল। এটির রেঞ্জ ২৫ কিলোমিটারেরও বেশি। রাফায়েল প্রতিরক্ষা সিস্টেমের উদ্ভাবন ও কয়েক ধাপে এর উন্নয়ন করেছে ইসরায়েল।

এ বছর দেশটি এই মিসাইলের বেশ কয়েকটি সফল পরীক্ষা চালিয়েছে। হেলিকপ্টার থেকে চালানো পরীক্ষাগুলোও সফল হয়েছে। এছাড়া, নয়টি মিসাইল সফলভাবে টার্গেটে হামলা করেছে। এরমধ্যে একটি টার্গেট ছিল অন্ধকারে এবং চলমান।

তবে ঠিক কতটি মিসাইল যুক্তরাষ্ট্র এখন কিনতে চায় তা জানানো হয়নি ওই প্রতিবেদনে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর