,

জিয়ার মাজার জিয়ারত, চতুর্থদিনের মত নির্বাচনী প্রচারে তাবিথ-ইশরাক

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তারা জিয়ার মাজারে আসেন। এ সময় মেয়র প্রার্থীদের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেলসহ অসংখ্য নেতাকর্মী।

দলের প্রতিষ্ঠাতার মাজার জিয়ারত শেষে আজ চতুর্থদিনের মত নির্বাচনী প্রচার শুরু করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের (ডিএসসিসি) মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক।

দক্ষিণের প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন টিকাটুলি অভয়দাস লেনে অবস্থিত সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে থেকে আজকের গণসংযোগ শুরু করবেন।

আর উত্তরের প্রার্থী তাবিথ আউয়াল বিজয় স্মরণীর মোড়ে কলমিলতা মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করবেন।

এর আগে ৮ জানুয়ারি কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে আইজি প্রিজন ও জেল সুপার বরাবর চিঠি দিয়েছিলেন তারা। সেই চিঠির উত্তর এখনও মেলেনি।

উল্লেখ্য, ৩০ জুন ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ হবে। এবারই প্রথম ঢাকার সবকটি কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট হচ্ছে। দক্ষিণে ইশরাকে মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ব্যারিস্টার ফজলে নূর তাপস ও উত্তরে তাবিথের সঙ্গে লড়ছেন সাবেক মেয়র আতিকুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর