,

দুই লঞ্চের সংঘর্ষে মা-ছেলে নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশার কারণে বরিশালের সীমান্তবর্তী মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষের ঘটনায় মা ও শিশু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও আট যাত্রী।

গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে মেঘনা নদীর মাঝের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের রুবেল খান আব্বাসের স্ত্রী মাহমুদা বেগম (২৫) ও তার ছেলে মমিন খান (৭)। তারা কীর্তনখোলা-১০ লঞ্চের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৯টার দিকে বরিশাল থেকে কীর্তনখোলা-১০ লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। অপরদিকে ফারহান-৯ লঞ্চটি ঢাকা থেকে হুলারহাট যাচ্ছিল। এক পর্যায়ে ঘন কুয়াশার কারণে লঞ্চ দুটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কীর্তনখোলা-১০ লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ঘুমিয়ে থাকা মা ও তার সন্তান নিহত হন। এ ছাড়া লঞ্চ দুটির আট যাত্রীও আহত হন।

কীর্তনখোলা লঞ্চের ব্যবস্থাপক বেল্লাল হোসেন বলেন, ফারহান-৯ লঞ্চে আধুনিক যন্ত্রপাতি না থাকায় কুয়াশার মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষে কীর্তনখোলা-১০ লঞ্চ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাটি জানার পর মোবাইলে লঞ্চের স্টাফদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কয়েকজন আহত হওয়ার পাশাপাশি দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর