,

আরও দুদিন শৈত্যপ্রবাহ থাকবে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও দুদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুকের বরাত দিয়ে বাসসের খবরে বলা হয়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

১৫ জানুয়ারি থেকে বিরাজমান পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে, পরবর্তী ৪-৫ দিন তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, রবিবার (গতকাল) সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তা দেশের কোথাও কোথাও বিকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের রাজারহাটে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর