,

নিজেকে কি ক্যাটরিনা ভাবছ, খেপে সালমান বললেন

news-image

বিনোদন ডেস্ক : বিতর্ক যেন বিগ বসের সমার্থক শব্দ। সেদিক থেকে বিগ বসের ১৩ সিজন ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। আর এই অতিরিক্ত ঝগড়া, চিৎকার, চেঁচামেচিতে যথেষ্ট বিরক্ত উপস্থাপক সালমান খান। কালারস টিভির প্রচারিত ২০ সেকেন্ডের টিজারে দেখা যায়, সালমান খান রেগে গিয়ে শেহনাজ গিলকে বলেন, ‘চারজন লোক চিনতে শুরু করেছে বলে কি নিজেকে ক্যাটরিনা কাইফ ভাবছ? বের হয়ে যাও।’

নিউজ এইটিনের প্রতিবেদন অনুসারে, ‘উইকেন্ড কা ভার’ অ্যাপিসোডে সালমান খান বিগ বসের প্রতিযোগীদের কাছে মাহিরা শর্মা আর শেহনাজ গিলের ভেতর কে বেশি হিংসুটে তা জিজ্ঞেস করেন। ঘরের সদস্যদের রায়ে শেহনাজ সবচেয়ে বেশি হিংসুটে বলে প্রতিপন্ন হন। এরপরই শেহনাজ কাঁদতে শুরু করেন। আর বলেন, তিনি হিংসুটে নন।

এরপর শেহনাজ জানান, তিনি বিগ বসের ঘরে আর থাকতে চান না। তখন বিরক্ত হয়ে সালমান খান জিজ্ঞেস করেন যে দু–চারজন লোক তাঁকে চিনতে শুরু করেছে বলে শেহনাজ নিজেকে ক্যাটরিনা কাইফ ভাবেন কি না। প্রথম বেশ কয়েকবার শান্ত থাকতে অনুরোধ করলেও শেহনাজ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকেন, ‘আমি এখানে আর থাকতে চাই না।’ একসময় মেজাজ হারিয়ে ফেলেন ভাইজান। পাল্টা চিৎকার করে তিনিও বলেন, ‘তো যাও। বের হয়ে যাও।’

এরপর বাগানে গিয়ে শেহনাজ কাঁদতে থাকলে তাঁকে থামাতে যান প্রেমিক সিদ্ধার্থ শুকলা। তখন সালমান খান সিদ্ধার্থকে বলেন, শেহনাজের কারণে তাঁর ইমেজ নষ্ট হচ্ছে। তিনি বিগ বসের সদস্যদের সবাইকে একটি ভিডিও দেখান, যেখানে শেহনাজ সিদ্ধার্থকে চড় মারছেন, লাথি দিচ্ছেন, চুল টানছেন। সিদ্ধার্থসহ সবাই সেই ভিডিও দেখে হাসাহাসি করলেও সালমান খান বলেন, বিষয়টি মোটেও হাসির নয়। বাইরে বিষয়টি ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

যদিও সালমান খান সিদ্ধার্থকে শেহনাজের থেকে দূরে থাকতে বললে উপস্থিত দর্শকেরা ‘না’ বলে চিৎকার করেন। তখন সালমান খান জানান, ‘দূরে থাকার’ অর্থ সম্পর্ক ভেঙে ফেলা নয়। সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। তিনি কেবল শারীরিকভাবে দূরে থাকতে বলেছেন। যাতে এত ঘন ঘন চড় খেতে না হয়।

উল্লেখ্য, মডেল, গায়িকা ও অভিনয়শিল্পী শেহনাজকে বলা হয় পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের