,

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

news-image

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায় শহরে যানজট নিরসনের জন্য সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করে জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতা কুমিল্লা প্রথম প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান প্রবীণ আইনজীবি এডভোকেট আহমেদ আলীর ইন্তেকালে গভীর শোক করে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়া দৃষ্টান্ত স্থাপনের উপর গুরুত্বারোপ করেন। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুজ্জামান। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বক্তব্য রাখেন আয়কর আইনজীবি এড. জহিরুল ইসলাম ভ‚ঞা, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, এডভোকেট আক্তার হোসেন সাঈদ, নেছার আহমদ চৌধুরী, মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর