,

নানা উপায়ে ডেটা সাশ্রয়

news-image

প্রযুক্তি ডেস্ক : আনলিমিটেড নেট কানেকশন না থাকলে কিংবা ধীর গতির ইন্টারনেট ব্যবহার করতে চাইলে কিছু কৌশল অবলম্বন করে ভালো সুবিধা পাওয়া যায়।

যারা আইওএস ফোন ব্যবহার করেন, তাদের জন্য হিডেন ফিচার আছে। এর নাম লো ডেটা মোড। এখানে সেলুলার ডেটা কিংবা ওয়াইফাই কানেকশনের জন্য আলাদা সেটিং আছে।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করেন তাদের অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ রাখার সুযোগ আছে। এটি দুটি উপায়ে করা যায়।

প্রথমত মোবাইলের ডেটা সংযোগ বন্ধ থাকলে সেটি চালু করতে হবে। এরপর Settings-এ যেতে হবে। Settings থেকে Data Usage-এ ক্লিক করতে হবে। সেখানে Restrict background Data পাওয়া যাবে। এটি চালু করলেই বন্ধ অ্যাপসগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটা খরচ বন্ধ হবে।

কিছু কিছু ডিভাইসে প্রথমটির মতো অপশন নাও থাকতে পারে। সে ক্ষেত্রে Data Usage-এ গেলে নিচের দিকে ব্যবহারকারীর ডিভাইসের অ্যাপসগুলো কী পরিমাণ ডেটা খরচ করছে সেটি দেখাবে। এখান থেকে নির্দিষ্ট অ্যাপটিতে ক্লিক করতে হবে। নিচের দিকে Restrict background Data নামে অপশন থাকবে। অপশনটিতে মার্ক দিলে একইভাবে ব্যাকগ্রাউন্ড ডেটা খরচ বন্ধ হয়ে যাবে।

এর পাশাপাশি অ্যাপ ব্যবহার করতে পারেন। কিছু অ্যাপ আছে যেগুলো অনেক লো ডেটা খরচ করে আপনাকে ব্রাউজিংয়ের সুযোগ দেয়। যেমন অপেরা মিনি, অপেরা নিউ, ইউসি ব্রাউজারে ডেটা সেভিংস মোড আছে। এই মোডে আপনি ৮০ শতাংশ পর্যন্ত ব্রাউজিং খরচ বাঁচাতে পারবেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা