বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে ‘হত্যা’

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে যৌতুকের টাকা না পেয়ে সুমাইয়া আক্তার ডনি (১৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

ঘটনার পর স্বামী শাহাদাৎ শেখ ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। রবিবার বেলা ১২টার দিকে ওই গৃহবধূর ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

নিহত সুমাইয়া আক্তার ডনি খুলনার তেরখাদা উপজেলার নলিয়ারচার গ্রামের ওছিকুর রহমান মোল্লার মেয়ে। মোল্লাহাট উপজেলার দিগঙ্গা গ্রামের শাহদাৎ শেখের স্ত্রী। সুমাইয়া আক্তার ডনি তেরখাদা আদর্শ বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহতদের বড় ভাই ফিরোজ মোল্লা অভিযোগ করে বলেন, পাঁচ মাস আগে শাহাদাৎ শেখের সঙ্গে আমার বোনের বিয়ে হয়। বিয়ের সময় আমার ভগ্নিপতি শাহাদাৎকে নগদ সাড়ে তিন লাখ টাকা যৌতুকসহ বিভিন্ন মালামাল দেই। কিছুদিন আগে সে নতুন করে আবার যৌতুক ও বোনের সম্পত্তির ভাগের অংশের জন্য তাকে চাপ দিতে থাকে। এ নিয়ে তাকে বিভিন্ন সময়ে মারধর করত। সম্প্রতি তার দাবি করা সম্পত্তি ও যৌতুকের টাকা না পেয়ে শাহাদাৎ আমার বোনকে নির্যাতন চালিয়ে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। আমি আমার বোন হত্যার বিচার চাই।

স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আবজাল বলেন, শাহদাৎ শেখ স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ শাহাদাতের ঘরের বিছানায় তার স্ত্রীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা