,

রাজধানীর মালিবাগে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মালিবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইকবাল আহমেদ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার সকাল সোয়া ৭টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের বাস কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে।

এছাড়াও বন্দুকযুদ্ধে রাফিজা জেসমিন (২৯) ও মাসনুর হাসান (২২) নামে দু’জন আহত হয়েছেন। তারা সম্পর্কে ভাই-বোন।

র‌্যাবের দাবি, নিহত ও আহতরা মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা, ১ লাখ ৭৯ হাজার টাকা ও একটি পিস্ত উদ্ধার করা হয়েছে। এছাড়াও এই ঘটনায় র‌্যাবের ২ সদস্য আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২ এর বিশেষ কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, গোপন সংবাদে কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে র‌্যাবের একটি দল সিদ্ধিরগঞ্জে অবস্থান নেয়। পরে সোহাগ পরিবহনের একটি বাসকে অনুসরণ করে মালিবাগে আসে র‌্যাব। বাসটি কাউন্টারে থামার পর সব যাত্রী নেমে নিজ নিজ গন্তব্যে চলে গেলেও ইকবাল আহমেদ ১৪টি লাগেজ নিয়ে কাউন্টারের সামনে অপেক্ষা করতে থাকেন।

তিনি বলেন, কিছুক্ষণ পর দু’টি প্রাইভেটকারে ঘটনাস্থলে আসেন রাফিজা ও মাসনুর। এ সময় র‌্যাব তাদের ঘিরে ধরলে ইকবাল আহমেদ র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে র‌্যাবও পাল্টা গুলি চালালে তিনজন আহত হন। এ সময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর