,

অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৭০ ব্যাচের সুবর্ণজয়ন্তীতে পুনর্মিলনীর লক্ষে সভা অনুষ্ঠিত

news-image

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৭০ এসএসসি ব্যাচের সুবর্ণজয়ন্তী পুনর্মিলনী আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেষ্টুরেন্টে উক্ত সভায় আগামী ১৩ মার্চ শুক্রবার অন্নদা সরকারী উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

১৯৭০ সালের এসএসসি ব্যাচের সকলকে এ আয়োজনে অংশগ্রহণের জন্য আগামী ৩১ জানুয়ারীর মধ্যে রেজিস্ট্রেশন করার আহবান জানান হয়েছে। পুনর্মিলনী বাস্তবায়নের লক্ষে বিশিষ্ট চিকিৎসক ডাঃ মেজবাহউদ্দিন চৌধুরীকে আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

সভায় আয়োজনের প্রস্তাবক হিসেবে বক্তব্য রাখেন অন্নদা ১৯৭০ ব্যাচের ছাত্র ওসমান হায়দার বাবর। বক্তব্য রাখেন কবি জয়দুল হোসেন, গৌরাঙ্গ দেব, মোসাদ্দেক আহমেদ বাবুল,মোঃ হাজারী মোল্লা, বীর মক্তিযোদ্ধা শওকত আমীন, হাছান মোঃ হেফজু তালুকদার,অভিজিৎ দেব,সামসুল হক শওকত, মোঃ মোস্তফা.মোঃ হাবিবুর রহমান,মোঃ আশরাফুল আলম, মোঃ শাহাজাহান মিয়া, মোঃ এনামুল হক, হাজী মোঃ সেলিম,মোঃ ইকবাল খন্দকার, মোঃ হুমায়ূন কবীর প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর