,

নবীনগরে ভাষা সৈনিক ও বীরমুক্তিযুদ্ধা এডভোকেট আহমেদ আলীর ইন্তেকাল

news-image

সঞ্জয় শীল, নবীনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আহমেদ আলী। গতকাল (১১-০১-২০) শুক্রবার দিবাগত রাতে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নানিল্লাহি—–রাজিউন।

এডভোকেট আহমেদ আলী ততকালীন কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া মহকুমার নবীনগরের কাজলিয়া গ্রামে এক সাধারণ কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। পরবর্তী কালে ছাত্রজীবন, কর্মজীবন ও রাজনৈতিক জীবন সবই ছিলো কুমিল্লা কেন্দ্রিক। প্রবীণ আইনজীবী এডভোকেট আহমেদ আলী ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি । মহান স্বাধীনতা যুদ্ধে তিনি ছিলেন সংগঠকের ভুমিকায়। মুক্তিকালীন সময়ে পূর্বাঞ্চলের যুব শিবিরে চেয়ারম্যান ছিলেন তিনি।

১৯৭১ সালের ৮ ডিসেম্বর কুমিল্লায় প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী এবং তিনি ছিলেন মুক্ত কুমিল্লার প্রথম প্রশাসক। তিনি একাধারে ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, এছাড়া কুমিল্লা জেলা বার কাউন্সিলের প্রথম নির্বাচিত চেয়ারম্যান। এর আগে ১৯৭০ সালে পূর্ব পাকিস্থান গণপরিষদ নির্বাচনে কুমিল্লা-৫ (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) আসন থেকে এমএলএ নির্বাচিত হন। তিনি একজন বিশিষ্ট লেখকও ছিলেন।

আওয়ামীলীগের ইতিহাস এবং সুরসম্রাট ড. উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের জীবনীগ্রন্ত রচয়িতা করেন। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবসে যেই কুমিল্লা টাউন হল মাঠে তার হাতে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা, সেই মাঠেই আজ বিকালে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে তার গ্রামের বাড়ি কাজলিয়াতে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা