,

নবীনগর উপজেলা প্রশাসন কর্তৃক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্ধোধন

news-image

সঞ্জয় শীল, নবীনগর  : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় মুজিব বর্ষ উদ্বোধন ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ইআরডি কর্তৃক ১১ জানুয়ারি, ২০২০ সারাদিন ব্যাপী একযোগে বিভিন্ন কর্মসূচির আওতায় নবীনগর উপজেলাতেও অনুরূপ বর্ণাঢ্য কর্মসূচি পালিত হচ্ছে।

সকালে নবীনগরের সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে নবীনগর উপজেলা কার্যালয় থেকে এক বণ্যাঢ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়স্থ মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর জন্মশত বার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ক বক্তব্য প্রদাণ করা হয়। এতে বক্তব্য প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর থানা ইনচার্জ রনোজিত রায়, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুছাসহ অন্যান্যরা।

এ সময় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিক্তিক স্থির চিত্র প্রর্দশন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর