,

মাদাম তুসো জাদুঘর থেকে হ্যারি-মেগানের মূর্তি সরিয়ে ফেললো

news-image

অনলাইন ডেস্ক : লন্ডনের ম্যাডাম তুসো জাদুঘরের ব্রিটিশ রাজপরিবার সেট থেকে প্রিন্স হ্যারি ও মেগান মারকেলের মূর্তি সরিয়ে ফেলেছে কর্তৃপক্ষ। এর আগে গত মঙ্গলবার রাজপরিবারের উচ্চপদ ছেড়ে দেওয়ার আকস্মিক ঘোষণা দেন হ্যারি ও মেগান মারকেল।

এই ঘোষণা আসার পর বৃহস্পতিবার তাদের মূর্তি রয়্যাল ফ্যামিলি সেট থেকে সরিয়ে ফেলার বিষয়টি একটি বিবৃতিতে নিশ্চিত করেছেন মাদাম তুসো জাদুঘরের মহাব্যবস্থাপক স্টিভ ডেভিস।

তিনি বলেন, ‘সমগ্র বিশ্বের মতো আমরাও সাসেক্সের ডিউক এবং ডাচেসের উচ্চপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্তে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছি।’

স্টিভ ডেভিস বলেন, ‘আজ থেকে মেগান ও হ্যারির প্রতিকৃতিগুলো আর আমাদের রয়্যাল ফ্যামিলি সেটে থাকবে না। তবে আমাদের দুজন জনপ্রিয় এবং সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হিসেবে অবশ্যই তারা লন্ডন মাদাম তুসোর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে থাকবেন। কারণ তাদের জীবনের পরবর্তী অধ্যায়ে কী আছে তা দেখতে আমরা মুখিয়ে আছি।’

সিএনএন-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এই প্রতিকৃতিগুলো আগে রানি এলিজাবেথ, প্রিন্স ফিলিপের পাশে অবস্থানরত ছিল। ২০১৮ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ে হওয়ার পর গত বছর মেগান মারকেলের প্রতিকৃতি লন্ডন এবং নিউইয়র্কের মাদাম তুসো জাদুঘরে অন্তর্ভুক্ত করা হয়।

মোমের তৈরি একেকটি প্রতিকৃতি তৈরি করতে প্রায় ১ লাখ ৯৫ হাজার ডলার খরচ হয়, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৬৫ লাখ টাকারও বেশি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর