,

আন্ডারওয়ার্ল্ডে চিত্রনায়িকা পপি

news-image
বিনোদন প্রতিবেদক : আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন ছবি। নাম ‘গ্যাংস্টার’। নির্মাতা শাহীন সুমনের পরিচালনায় এতে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি। বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই।
দৈনিক আমাদের সময় অনলাইনকে পপি বলেন, ‘ছবির গল্প ও ভাবনাটি ভালো লেগেছে। তাই এতে অভিনয় করছি। তবে এখনই ছবির বিষয়ে কিছু বলা ঠিক হবে না। শিগগিরই বিষয়টি জানানো হবে।’
এদিকে, ‘গ্যাংস্টার’ ছবি প্রসঙ্গে নির্মাতা শাহীন সুমন জানান, ‘গ্যাংস্টার’ ছবিতে এখন পর্যন্ত বেশ ক’জন অভিনয় শিল্পীকে চূড়ান্ত করা হয়েছে। তাদের মধ্যে আছেন চিত্রনায়িকা পপি, শান্ত খান ও কলকাতার অভিনেত্রী ঋত্বিকা সেন। আন্ডারওয়ার্ল্ডে গল্পই ফুটিয়ে তোলা হবে এই ছবিতে। শুটিং শুরু হবে আগামী মাসে।
জানা গেছে, ‘গ্যাংস্টার’ ছবিতে শান্ত খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার ঋত্বিকা সেন। আর পপির বিপরীতে দেখা যাবে আনিসুর রহমান মিলনকে। এছাড়াও ‘গ্যাংস্টার’ ছবিতে ঢাকা ও কলকাতার বেশ ক’জন তারকাকে অভিনয় করতে দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর