,

নির্বাচন সমন্বয়ক হিসেবে থাকতে পারবেন না আমু-তোফায়েল : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দুই সিটি নির্বাচনে আমির হোসেন আমু এমপি ও তোফায়েল আহমেদ এমপিকে নির্বাচন সমন্বয়কের দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। দলটির এ দুই উপদেষ্টামণ্ডলীর সদস্য এ দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আজ শনিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সিইসি কথা জানান।

কেএম নূরুল হুদা বলেন, ‘তারা (আমু-তোফায়েল) নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। কিন্তু নির্বাচনী এলাকায় রাজনৈতিক কর্মসূচি চালাতে পারবেন।’

দলের হয়ে আমির হোসেন আমু ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ও তোফায়েল আহমেদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। তারা দুজনই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, আর দক্ষিণ সিটি করপোরেশনে দলটির মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আগামী ৩০ ডিসেম্বর ঢাকার দুই সিটিতে ভোট অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দুই সিটিতে ইভিএম (ইলেট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা