,

নোবেল পুরস্কারের যোগ্য ফের নিজেকে দাবি করলেন ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অ্যাবি আহমেদ নন তিনিই নোবেল শান্তি পুরস্কারের আসল দাবিদার। এর আগেও এমন দাবি করেছিলেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে সমর্থকদের মধ্যে চালানো এক প্রচারণায় এ কথা বলেন। পরে নিজের টুইটার অ্যাকাউন্টে এ প্রচারণার ভিডিও পোস্ট করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের নোবেল শান্তি পুরস্কার নিয়ে বলতে চাচ্ছি। আমি আপনাদের বলছি যে আমি চুক্তি করেছি, আমি একটি দেশকে রক্ষা করেছি এবং আমি শুনেছি যে সেই দেশের প্রধান দেশটি রক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন। আমি বলেছি, আমার কি কিছু করার ছিল? হ্যাঁ, কিন্তু আপনারা জানেন এভাবেই হচ্ছে। আমরা সমস্ত ঘটনা জানি, আমি একটি বড় যুদ্ধ থেকে রক্ষা করেছি, অনেককে বাঁচিয়েছি।’

এর আগে গত বছরের ১১ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদের নাম ঘোষণা করা হয়। তিনি তার দেশ ইথিওপিয়া ও প্রতিবেশী ইরিত্রিয়ার মধ্যে চলমান প্রায় দুই দশকের যুদ্ধ বন্ধে ভূমিকা রাখার জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

অ্যাবি আহমেদ নোবেল পুরস্কার পাওয়ার আগেই আরও একবার নিজেকে নোবেল পুরস্কারের যোগ্য হিসেবে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্প এ দাবি করেছিলেন।

ট্রাম্প তখন বলেছিলেন, ‘আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য, যদিও আমি এটি পাওয়ার আশা করি না। যদি তারা সুষ্ঠুভাবে দেয় তাহলে আমি মনে করি অনেক কিছুর জন্যই নোবেল পুরস্কার পেতে পারি। যদিও তারা সুষ্ঠু প্রক্রিয়ায় নোবেল পুরস্কার দেয় না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর