সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার জয়ে প্লে-অফের চার দল নিশ্চিত হল

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। কুমিল্লা ওয়ারিয়র্সকে ৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। খুলনার এ জয়ে গ্রুপ পর্বের একদিন বাকি থাকতেই প্লে-অফের দলগুলো নিশ্চিত হল। দলগুলো হল ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছিল কুমিল্লা ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ইনিংসে ভর করে বড় সংগ্রহ পায় খুলনা। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ২১৮ রান। বড় রান তাড়ায় কখনোই ম্যাচে আধিপত্য বিস্তার করতে পারেনি কুমিল্লা।

ইনিংসের তৃতীয় বলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন সাব্বির রহমান। ব্যাটসম্যানদের ব্যর্থতার এ মিছিল ছিল পুরো ইনিংস জুড়েই। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন উপুল থারাঙ্গা। আসা যাওয়ার মিছিলে ফারদীন হাসান ২২ ও ইয়াসির আলী ২০ রান করেন। এছাড়া আর কেউই তেমন রান পাননি। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৬ রানে থামে কুমিল্লা।

খুলনার হয়ে একাই তিন উইকেট নেন শহিদুল ইসলাম। এছাড়া দু’টি করে উইকেট ভাগাভাগি করে নেন মোহাম্মদ আমির ও আমিনুল ইসলাম বিপ্লব।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ডেভিড মালান। মাত্র ৩৩ রানে ২ উইকেট তুলে নিয়ে শুরুটা ভালো ছিল কুমিল্লার। কিন্তু এরপর আর হাসিমুখ থাকেনি দলটির।

মিরাজ আর মুশফিকের পাল্টা আক্রমণে দিশেহারা হয়ে পড়ে কুমিল্লার বোলাররা। একেরপর এক বল আছড়ে পড়তে থাকে বাউন্ডারির ওপারে। ৩৩ বলে অর্ধশতক তুলে নেন মিরাজ। অপরপ্রান্তে মুশফিক অর্ধশতক তুলে নেন ৩৮ বলে।

অর্ধশতক তুলে নিয়ে আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন মুশফিক। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৯৮ রানে অপরাজিত থাকেন তিনি।এর আগে ব্যক্তিগত ৭৪ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন মেহেদী মিরাজ। কুমিল্লার বোলারদের মাঝে একটি করে উইকেট নেন ইরফান হোসেন ও মুজিব উর রহমান।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে