সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্নের ব্যাগি গ্রিন ছয় কোটিতে বিক্রি

news-image

স্পোর্টস ডেস্ক : দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে নিজের ব্যাগি গ্রিন নিলামে তোলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদার স্মারক হিসেবে পরিচিত এই ব্যাগি গ্রিন টুপি বিক্রি হয়েছে ১০ লাখ পাঁচ হাজার পাঁচশ’ অস্ট্রেলিয়ান ডলারে। বাংলাদেশি মূল্যে যা প্রায় ছয় কোটি টাকা (পাঁচ কোটি ৮৮ লাখ ৩২ হাজার)। আর টুপিটি কিনেছে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংক।

ওয়ার্নের ব্যাগি গ্রিনই এখন অস্ট্রেলিয়ার সবচেয়ে দামি টুপি। এর আগে কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডমানের ব্যাগি গ্রিন সর্বোচ্চ দামে বিক্রি হয়। ২০০৩ সালে তার দাম উঠেছিল চার লাখ ২৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার।

প্রায় দুই সপ্তাহ ধরে অস্ট্রেলিয়ার বিশাল অঞ্চলজুড়ে সৃষ্ট দাবানলে পরিবেশ ও প্রাণহানির ঘটনা ঘটে চলেছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় নিজের জীবনের অন্যতম প্রিয় জিনিসটি নিলামে তোলেন ওয়ার্ন। কমনওয়েলথ ব্যাংক তার ব্যাগি গ্রিন কিনে অবশ্য থেমে যাচ্ছে না। তারা একটি ন্যাশনাল ট্যুরের মাধ্যমে আরও অর্থ তুলবে। সব অর্থই রেডক্রসের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে।

এরপর এটি ব্র্যাডম্যানের জাদুঘরে রাখা হবে। অস্ট্রেলিয়ার প্রত্যেক টেস্ট ক্রিকেটারকে তাদের অভিষেকে ব্যাগি গ্রিন ক্যাপ দেওয়া হয়। পুরো ক্যারিয়ারে এটি পরেই খেলা চালিয়ে যান তারা। ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত মোট ১৪৫টি টেস্টে এই ক্যাপ পরেছিলেন ওয়ার্ন।

কিংবদন্তি এ লেগির মতো এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার বর্তমান ক্রিকেটাররাও। এক দল ক্রিকেটার সিদ্ধান্ত নেন, বিগ ব্যাশে তাদের ছয় হাঁকানোর সংখ্যার ওপর আর বোলাররা সিডনি টেস্টে উইকেটপ্রতি এক হাজার ডলার করে অর্থ সহায়তা দেবেন। এ ছাড়া সাবেক পেসার জেফ থমসনও তার ব্যাগি গ্রিন নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে