,

ফিরছেন সাইফউদ্দিন

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই ইনজুরিতে ভুগছিলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। ৯ বছর আগে পাওয়া চোট আবার ফিরে আসে তার। তা সত্ত্বেও ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলেন তিনি।

পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে অংশ নেন সাইফউদ্দিন। ফলে চোট আরো বাড়ে। একপর্যায়ে গুরুতর আকার ধারণ করে। ফলে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে চলে যান তিনি। তবে লম্বা পুনর্বাসনের পর ফের ক্রিকেটে ফিরছেন টাইগার পেস অলরাউন্ডার।

নিয়মিত কোমরের ফ্যাসেল জয়েন্টে ব্যথা অনুভব করতেন সাইফ। সেই ইনজুরির সবশেষ স্ক্যান রিপোর্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে এসেছে। সেটাই মূলত তার ফেরার ব্যাপারে আশা জোগাচ্ছে।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, গেল বুধবার সাইফউদ্দিনের স্ক্যান করানো হয়। সেই রিপোর্ট ভালো। ফলে এখন থেকে ওয়ার্ক লোড নিতে পারবেন তিনি। ধীরে ধীরে ব্যাটিং-বোলিং শুরু করতে পারবেন।

ভারত সিরিজের পর ছুটিতে ছিলেন জাতীয় দলের দক্ষিণ আফ্রিকান ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। তিনি বাংলাদেশে আসছেন শুক্রবার। তার অধীনে সাইফউদ্দিনের শেষ ধাপের পুনর্বাসন শুরু হবে।

গেল অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে সাইফউদ্দিনের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। যে কারণে এবারের বিপিএলে দর্শক সারিতে তাকে বসে থাকতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর