,

নির্বাচনী প্রচারণা শুরু করছেন তাবিথ আউয়ালের

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল তার নির্বাচনী প্রচারণা শুরু করছেন।

শুক্রবার দুপুরে উত্তরা ৭ নম্বর জামে মসজিদে জুমার নামাজ শেষে প্রচারণা শুরু করেন তিনি।

নামাজ শেষে মসজিদের সামনে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা তাবিথ আউয়ালের পক্ষে স্লোগান দেন এবং মিছিল নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

প্রচারণার শুরুতে তাবিথ আউয়াল বলেন, আমি প্রত্যাশা করি, নির্বাচনটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন কাজ করবে। জনগণ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি চাই, সবাই ভোটাধিকার প্রয়োগ করুক। নামাজ শুরুর আগে সবার কাছে দোয়া চান তিনি।

এর আগে সকালে বিএনপির এই প্রার্থী রিটানিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বুঝে নেন। তারা চাহিদা মাফিক ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নামছেন। ঢাকা দক্ষিণে ইশরাকের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ব্যারিস্টার তাপস। আর উত্তরে তাবিথের প্রতিদ্বন্দ্বী আতিকুল ইসলাম।

৩০ জানুয়ারি এই দুই সিটিতে ভোট হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর