,

মনোনয়ন প্রত্যাহার করলেন ২৬৮ কাউন্সিলর প্রার্থী

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে ২৬৮ কাউন্সিলর প্রার্থী গতকাল বৃহস্পতিবার শেষ দিন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে ঢাকা উত্তরে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১২৩ জন এবং দক্ষিণে ১৪৫ জন। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ঢাকা উত্তর সিটি করপোরেশনে সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ ওয়ার্ডে ১১১ জনসহ ১২৩ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে এই সিটিতে মেয়র পদে ছয়জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫১ এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জনসহ তিন পদে ৩৩৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকল।

তিনি বলেন, শুক্রবার তাদের প্রতীক বরাদ্দ করা হবে। এর পর থেকে তারা প্রচারণা চালাতে পারবেন। তারা যেন আচরণবিধি মেনে চলেন। কেউ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন যে উৎসব, সেটি যেন সংঘর্ষে রূপ না নেয় সে জন্য তারা বদ্ধপরিকর।

উত্তর সিটিতে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, পিডিপির শাহীন খান, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহম্মেদ সাজ্জাদুল হক।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে সংরক্ষিত ওয়ার্ডে ২০ এবং সাধারণ ওয়ার্ডে ১২৫ জন। প্রত্যাহারের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাধারণ প্রার্থী ৩৩৫ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ডিএসসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এ তথ্য জানান।

তিনি বলেন, মেয়র পদে সাতজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছিল। তাদের কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ৭৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৬০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তাদের মধ্যে ১২৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ৩৩৫ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আবদুল বাতেন আরও বলেন, ২৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, যাদের মধ্য থেকে ২০ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে এখন ৮২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দক্ষিণ সিটিতে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জাতীয় পার্টির হাজি সাইফুদ্দিন মিলন, গণফ্রন্টের আব্দুস সালাম সুজন, ন্যাশনাল পিপলস পার্টির বাহরানে সুলতান বাহার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আবদুর রহমান ও বাংলাদেশ কংগ্রেসের আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।

ডিএসসিসি কাউন্সিলর প্রার্থিতা প্রত্যাহার করলেন যারা: ৪২ নম্বর ওয়ার্ডে কবির উদ্দিন আহমেদ ও মাহবুব সালাউদ্দিন উজ্জ্বল, ৪৩ নম্বরে শেখ আলমগীর হোসেন, কাজী সোহেল আহমেদ ও শওকত হোসেন, ৪৪ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আনোয়ার, আব্দুল মমিন ও আসাদুর রহমান খান, ৪৫ নম্বরে হাসান আসকারি ও সৈয়দ হাসান ইমাম শাহীন, ৪৬ নম্বরে মোহাম্মদ নাসির উদ্দিন, ৪৭ নম্বরে মোহাম্মদ আসাদুজ্জামান, ৫৩ নম্বরে এস এম মনিরুজ্জামান, ৭৫ নম্বরে আব্দুল্লাহ আল মোমেন, আব্দুল্লাহ আল মামুন ও জহিরুল ইসলাম, ৭৪ নম্বরে মিজানুর রহমান মিজান, আবুল কালাম আজাদ ও এস এম জামাল হোসেন, ৭০ নম্বরে রোকসানা আক্তার, ফাহাদ আবেদীন সোহান, ৭১ নম্বরে বিপ্লব হোসেন, ৭২ নম্বরে মনির হোসেন, ৬৪ নম্বরে সিফাত সাদেকিন, ৬৫ নম্বরে হারুন অর রশিদ, শান্তনুর খান, ৬৭ নম্বরে মোহাম্মদ আলী ও মজিবুর রহমান দুলাল, ৬৯ নম্বরে হাবিবুর রহমান হাবু, ৬২ নম্বরে আব্দুর রহমান, ৬৩ নম্বরে মোহাম্মদ আলী আহমদ, ৬১ নম্বরে আহমেদুল করিম, ৫৮ নম্বরে রাসেল ইকবাল ও আব্দুল মতিন, ৫৯ নম্বরে মোহাম্মদ হোসেন মিয়া ও আমিনুল ইসলাম, ৬০ নম্বরে পাবেল খান, ২ নম্বরে মো. শাহাবুদ্দিন, ৩ নম্বরে আমিনুল ইসলাম, শাহ আলম ও আব্দুল কাদের, ৪ নম্বরে গোলাম মোস্তফা, লুৎফর রহমান ও মনির হোসেন, ২২ নম্বরে ফ ক ম ইকবাল, ২৩ নম্বরে রাশেদ আহমেদ, ২৬ নম্বরে মতিউর রহমান জামাল, ১৮ নম্বরে কে এম জোবায়ের এজাজ, ২৭ নম্বরে সাইনু কিবরিয়া ও সেলিম আহমেদ, ২৮ নম্বরে মোহাম্মদ ইউনুস ও শাহ আলম লাকি, ৩০ নম্বরে সাদ্দাম হোসেন রবিন ও রাহাদুল হাসান বাইজিদ, ৩১ নম্বরে শোয়েব আহমেদ ফারুক, ৩২ নম্বরে নাঈম আহমেদ, ৩৩ নম্বরে মোহাম্মদ মোহন ও ইলিয়াস হোসেন, ৩৫ নম্বরে এসআই ফরিয়াদ ও মাহিদুল হাসান, ৩৬ নম্বরে বিশ্বজিৎ সাহা, ৩৭ নম্বরে জামাল উদ্দিন, ৪১ নম্বরে রশিদুল হক ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, রাশেদ রেজা রিজভী, ওয়াহিদ নওশাদ নাসিরুদ্দিন, ৩৯ নম্বরে মো. রমজান, রিয়াজ উদ্দিন, রাসুরুল হক মল্লিক, এস এম দেলোয়ার হোসেন ও মুজিবুর রহমান, ৪০ নম্বরে সৈয়দ মাহবুবুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর, সারোয়ার উদ্দিন আহমেদ মিঠু, আরিফ হোসেন, ৪৮ নম্বরে জাহিদ হোসেন জুয়েল, জাহিদুল কবির রাজু, তকদির হোসেন ভূঁইয়া, আতিকুল্লাহ, মোহাম্মদ খান মনি, ৫০ নম্বরে রফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন সরদার, ৫ নম্বরে তানিয়া হোসেন, আশরাফুজ্জামান, আজাদ মো. সাদেকুল ইসলাম, ৬ নম্বরে কফিল উদ্দিন, গোলাম কিবরিয়া খান, ৭ নম্বরে শামিম আহমেদ ইকবাল, এবিএম শরীফ, জহিরুল ইসলাম, মোহাম্মদ জিন্নাহ ও মোহাম্মদ মনিরুল ইসলাম, ১১ নম্বরে কামরুজ্জামান, নূরনবী ভূঁইয়া রাজু, ১২ নম্বরে নেয়ামত উল্লাহ নবু, জুয়েল মিয়া, ১ নম্বরে হুমায়ন কবির, নুরুজ্জামান জুয়েল, ওয়াহিদুল হাসান মিল্টন, জামাল উদ্দিন জামাল, ১৩ নম্বরে জসীম উদ্দীন, আব্দুস সালাম, মাহমুদ হাসান, ১৯ নম্বরে আব্দুল মোতালেব, ২০ নম্বরে জি এম আতিকুর রহমান, ১৬ নম্বরে নিজামুল মালিক, রাজিয়া সুলতানা, ১৭ নম্বরে সালাউদ্দিন আহমেদ ঢালী, ২১ নম্বরে এম এ হামিদ খান, মোহাম্মদ আলমগীর, জাকির হোসেন, সৈয়দ মো. মোশারফ হোসেন, ২৪ নম্বরে জিয়াউর রহমান, ২৫ নম্বরে হাজি আলতাফ হোসেন ও ২৯ নম্বরে সাদিকুল ইসলাম রাসেল, মো. শাহিন খান প্রমুখ ওয়ার্ডের প্রার্থী।

সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থিতা প্রত্যাহার করেছেন- ১৬ নম্বরে সালমা বিনতে ইসলাম, ১৭ নম্বরে আলেয়া আলমগীর, কাজল বেগম, রুমানা খান, ১৮ নম্বরে খালেদা আলম, মর্জিনা বেগম, ২১ নম্বরে আফসানা খানম, ২৩ নম্বরে শাহানাজ বেগম, ২৫ নম্বরে নার্গিস আক্তার ও ফারজানা আক্তার (সাথী), ১ নম্বরে ফাতেমা আক্তার ডলি, ১২ নম্বরে বিনা আফরোজ, ১৩ নম্বরে রাশিদা পারভীন, ২ নম্বরে হোসনে আরা চৌধুরী, শামীমা সুলতানা সালমা, ৩ নম্বরে মিনা চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডে ইসরাত সরকার জুনা, মল্লিকা জামান মুক্তা, ৬ নম্বরে রফিক আফরোজ ও নার্গিস মাহাতাব।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা