,

শনিবার রংপুর আসছেন জিএম কাদের

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত করতে শনিবার (১১ জানুয়ারি) রংপুর সফরে আসছেন জাতীয় পার্টির নব-নির্বাচিত চেয়ারম্যান জিএম কাদের ।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন।
তিনি জানান, এসময় চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে থাকবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যানবৃন্দ, পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, অতিরিক্ত মহাসচিববৃন্দ, প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দসহ জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ ।

এদিকে জাতীয় পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান জিএম কাদের এমপি ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপিসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের রংপুর আগমন সফর করার লক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর যুব সংহতির আহবায়ক শাহীন হোসেন জাকিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব শান্তি কাদেরী, যুগ্ম আহবায়ক আশিক আলী, সোহানুর রহমান সোহান, আহসান হাবিব আনসার, আলমগীর হোসেন। এসময় মহানগর যুবসংহতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর