,

শীতকালীন সংসদ অধিবেশন শুরু আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ ও ২০২০ সালের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২৪ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন।

নতুন বছরের শুরুতে এই অধিবেশন শীতকালীন অধিবেশন নামে পরিচিত। অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

এর আগে বিকেল ৩টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে। স্পিকারের সভাপতিত্বে ওই বৈঠকে কমিটির সদস্য হিসেবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং সংসদের চিফ হুইপ অংশ নেবেন।

৬ষ্ঠ অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিল পাস ও উত্থাপন হতে পারে। সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর