সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইকার্দির হ্যাটট্রিকে পিএসজির বিশাল জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্টার মিলান থেকে ধারে পিএসজিতে আসার পর থেকেই একের পর এক ম্যাচে নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন মাউরো ইকার্দি। এবার হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। গোলের দেখা পেয়েছেন নেইমার ও কিলিয়ান এমবাপেও। তাতে সেন্ত এতিয়েনকে উড়িয়ে ফরাসি কাপের সেমি-ফাইনালে উঠেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

প্যারিসে বুধবার রাতে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে এতিয়েনকে ৬-১ গোলে হারায় পিএসজি। প্রথমার্ধে তিন গোলের পর দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল পায় টমাস টুখেলের দল। হ্যাটট্রিক করেছেন ইকার্দি। একটি করে গোল নেইমার ও এমবাপের। অপর গোলটি আত্মঘাতী।

নিজেদের মাঠে খেলার শুরুতেই গোলের দেখা পায় পিএসজি। দ্বিতীয় মিনিটে টমাস মুনিয়ের রক্ষণচেরা পাস থেকে দূরহ কোণ থেকে ডান পায়ের শটে জালে বল জড়ান ইকার্দি।

ম্যাচের ৩১তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় এতিয়েন। অ্যাঞ্জেল ডি মারিয়াকে বাজেভাবে ফাউল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়া হন দলটির ফরাসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানা। রক্ষণভাগে শক্তি হারিয়ে যেন ম্যাচ থেকেই ছিটকে যায় অতিথি দল।

পিএসজিকে দ্বিতীয় গোল এনে দেন নেইমার। ৩৯তম মিনিটে ডি মারিয়ার পাসে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে গোলটি করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

বিরতিতে যাওয়ার ঠিক আগে তৃতীয় গোল পায় স্বাগতিক দল। বল ধরতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে বসেন এতিয়েনের গোলরক্ষক জেসে মলিন।

বিরতির পর পরই জ্বলে ওঠেন ইকার্দি। আট মিনিটের ব্যবধানে দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ৬৭তম মিনিটে অতিথি দলের কফিনে শেষ পেরেক ঠুকেন এমবাপে। ছোট ডি-বক্সে পাস দিয়ে এই গোলে বড় অবদান রাখেন ইকার্দি।

ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় এতিয়েনের মিডফিল্ডার ইয়োহান কাবাইয়ে। তবে পরের মিনিটেই হেডে দলকে সান্ত্বনাসূচক গোল এনে দেন ফরাসি এই খেলোয়াড়। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী