,

মাদারীপুরে বাস-মাইক্রোবাস সংর্ঘষে নিহত ২

news-image

শিবচর প্রতিনিধি : মাদারীপুরে শিবচর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

গতকাল বুধবার রাতে উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম রবিউল ইসলাম (৩৫)। তিনি আগৈলঝড়া উপজেলার উত্তর মিহিপাশা গ্রামের সেকান্দার সরদারের ছেলে। তবে আরেকজনের পরিচয় জানা যায়নি।

এদিকে গুরুতর আহত মাইক্রোবাস চালক সাগরসহ বাকীদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে মাইক্রোবাসটি কাঁঠালবাড়ি ঘাট থেকে বরিশাল যাচ্ছিল। এ সময় কুতুবপুর এলাকায় পদ্মাসেতুর এক্সপ্রেস সার্ভিস এরিয়া-৩ পার হয়ে মহাসড়কে উঠতে গেলে মাইক্রোবাসটির সঙ্গে বিপরীতমুখী এসএ ট্রাভেলসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৯ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শ্যামল বিশ্বাস জানান, মাইক্রোবাসটি পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ের ভুল লেনে ঢুকে পড়ায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এতে দুজন নিহত হয়েছেন। সাতজন গুরুতর আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর