,

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রী-ছেলেকে হত্যা

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শোয়ার ঘরে এক প্রবাসীর স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাউন্নারা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-সৌদি প্রবাসী মজনু মিয়ার স্ত্রী পারভীন আক্তার (২৬) ও তার ছেলে আবদুর নূর (৬)। মজনু মিয়া প্রায় ১৫ বছর ধরে সৌদি প্রবাসী।

পুলিশ জানিয়েছে, কাউন্নারা গ্রামের বাড়িতে শ্বশুর-শাশুড়ি ও ছেলেকে নিয়ে থাকতেন পারভীন। বুধবার রাতের খাবার খেয়ে পারভীন ও তার ছেলে এক ঘরে এবং পারভীনের শ্বশুর-শাশুড়ি অন্য ঘরে ঘুমিয়ে পড়েন।

ভোরে পারভীনের ঘরের দরজা খোলা দেখে শ্বশুর আবদুর রহমান ভেতরে যান। এ সময় তিনি ছেলের বউ ও নাতির লাশ পড়ে থাকতে দেখেন।

পুলিশ জানিয়েছে, ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পারভীন ও তার ছেলের মরদেহ দেখতে পায়।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।’

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান মিঞা জানান, পারভীনকে গলা কেটে ও শিশুটিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর