,

ইরাকের সুরক্ষিত গ্রিন জোনে দুটি রকেট হামলা

news-image

অনলাইন ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের সংরক্ষিত গ্রিন জোনে দুটি রকেট হামলা হয়েছে। স্থানীয় সময় বুধবার গভীর রাতে কঠোর নিরাপত্তায় সুরক্ষিত এই গ্রিন জোনে রকেট হামলা চালানো হয়। বাগদাদের কেন্দ্রে অবস্থিত গ্রিন জোনে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়, পার্লামেন্ট এবং যুক্তরাষ্ট্রসহ আরও বেশ কয়েকটি প্রভাবশালী দেশের দূতাবাস রয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার মধ্যরাতে বিকট শব্দে দুটি রকেট হামলা চালানো হয়। ইরাকে মার্কিন দুটি বিমানঘাঁটিতে ইরানের হামলা চালানোর ২৪ ঘণ্টার মধ্যেই বাগদাদে এই রকেট হামলা হলো।

ইরাকের সামরিক বাহিনীর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুটি কাতিউশা রকেট দিয়ে গ্রিন জোনের ভেতরে হামলা চালানো হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী।

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস কিংবা মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

এর আগে মঙ্গলবার গভীর রাতে ইরাকের আইন আল-আসাদ ও এরবিলে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে অন্তত ২২টি ‘ব্যালিস্টিক মিসাইল’ ছোড়ে ইরান। এর মধ্যে আইন আল-আসাদের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ১৭টি মিসাইলের দুটি লক্ষ্যভ্রষ্ট হয়। আর এরবিলের ক্যাম্পে ছোড়া হয় ৫টি মিসাইল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের দাবি, এ ঘটনায় অন্তত ৮০ জন ‘মার্কিন সন্ত্রাসী’ নিহত হয়েছে। তবে এমন দাবি নাকচ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হামলায় কোনো মার্কিন বা ইরাকির প্রাণহানি ঘটেনি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা